পাক-পবিত্রতা

৩/৮. অধ্যায়ঃ

অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ لُبَابَةَ بِنْتِ الْحَارِثِ قَالَتْ كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِىٍّ رَضِيَ اللّهُ عَنْهُمَا فِىْ حَجْرِ رَسُوْلِ اللهِ ﷺ فَبَالَ عَلى ثَوْبِه فَقُلْتُ الْبَسْ ثَوْبًا وَاَعْطِنِيْ اِزَارَكَ حَتّى اَغْسِلَه فَقَالَ اِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْاُنْثى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وابن مَاجَةَ

বর্ণনাকারী লুবাবাহ্ বিনতু হারিস (রাঃ)

হুসায়ন ইবনু ‘আলী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কোলে তাঁর কাপড়ে প্রস্রাব করে দিলেন। তখন আমি বললাম, আপনি অন্য কাপড় পরে নিন এবং আমাকে আপনার কাপড়টি দিন, আমি তা ধুয়ে দেই। তিনি (ﷺ) তার উত্তরে বললেন, মেয়েদের প্রস্রাব ধুতে হয়। ছেলেদের প্রস্রাবের উপর পানি ছিটিয়ে দিলেই হয়। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৩৭৫, ইবনু মাজাহ্ ৫২২, আহমাদ ৬/৩৩৯, হাকিম ১/১৬৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18