শিষ্টাচার

২৫/১৫. অধ্যায়ঃ

সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن سراقَة بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ؟ ابْنَتُكَ مَرْدُودَةً إِلَيْكَ لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

বর্ণনাকারী সুরাক্বাহ্ ইবনু মালিক (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: আমি কি তোমাদেরকে উত্তম সদাক্বাহ্ সম্পর্কে অবহিত করব না? এটা তোমার ঐ কন্যার প্রতি সদাক্বাহ্ করা, যাকে তোমার দিকে ফিরিয়ে দেয়া হয়েছে, আর তুমি ছাড়া তার উপার্জনশীল অন্য কেউ নেই।

[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩৬৬৭, য‘ঈফাহ্ ৪৮২২, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ১৭, য‘ঈফুল জামি‘ ৬৩৯৩। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত তবে বিচ্ছিন্নতা রয়েছে আর তা হল- সুরাকাহ্ ও তার আগের বর্ণনাকারী মূসা তার পিতা থেকে। দেখুন- য‘ঈফাহ্ ৪৮২২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18