শিষ্টাচার
২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ إِجْلَالِ الله إكْرامَ ذِي الشَّيبةِ المسلمِ وَحَامِلُ الْقُرْآنِ غَيْرَ الْغَالِي فِيهِ وَلَا الْجَافِي عَنْهُ وَإِكْرَامُ السُّلْطَانِ الْمُقْسِطِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
বর্ণনাকারী আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বৃদ্ধ মুসলিমকে ইয্যত-সম্মান করা, কুরআন পাঠককে সম্মান করা- যতক্ষণ সে কুরআনের বাক্যের বা অর্থে বাড়াবাড়ি ও বিকৃতিসাধন না করে এবং ন্যায়বিচারক শাসককে সম্মান করা, এ সবকিছুই আল্লাহকে সম্মান করার অংশবিশেষ।
[১] হাসান : আবূ দাঊদ ৪৮৪৩, সহীহুল জামি‘ ২১৯৫, সহীহ আত্ তারগীব ৯৮, সহীহ আল আদাবুল মুফরাদ ২৭৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩২৫৬১, শু‘আবুল ঈমান ১০৯৮৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭১০১।