পাক-পবিত্রতা

৩/৮. অধ্যায়ঃ

অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ اُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ اَنَّهَا اَتَتْ بِاِبْنٍ لَّهَا صَغِيْرٍ لَّمْ يَاْكُلِ الطَّعَامَ اِلى رَسُوْلِ اللهِ ﷺ فَاَجْلَسَه رَسُوْلُ اللهِ ﷺ فِىْ حِجْرِه فَبَالَ عَلى ثَوْبِه فَدْعَا بِمَاءٍ فَنَضَحَه وَلَمْ يَغْسِلْهُ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী উম্মু ক্বায়স বিনতু মিহসান (রাঃ)

একদিন তিনি তার একটি শিশু নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হলেন। (পুত্র শিশুটি মায়ের দুধের বিকল্প খাদ্য গ্রহণে অনুপযুক্ত ছিল)। রাসূলুল্লাহ (ﷺ) তাকে আপন কোলে বসালেন। শিশুটি তাঁর (ﷺ)-এর কোলে প্রস্রাব করে দিল। তিনি (ﷺ) পানি আনালেন, প্রস্রাবের উপর পানি ঢেলে দিলেন, ধুলেন না। [১]

[১] সহীহ : বুখারী ২২৩, মুসলিম ২৮৭, আবূ দাঊদ ৩৭৪, নাসায়ী ৩০২, ইবনু মাজাহ্ ৫২৪, ইরওয়া ১৬৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18