শিষ্টাচার
২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ» . مُتَّفق عَلَيْهِ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুসলিম মুসলিমের ভাই। কোন মুসলিম না কোন মুসলিমের ওপর যুলম করবে, না তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তা'আলা তার অভাব মোচন করবেন। যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দুঃখ-কষ্ট লাঘব করবে, আল্লাহ তা'আলা ক্বিয়ামাতের দিন তার দুঃখ-কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তা'আলা ক্বিয়ামাতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।
[১] সহীহ : বুখারী ২৪৪২, মুসলিম ৫৮-(২৫৮০), তিরমিযী ১৫২৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫০৪, আবূ দাঊদ ৪৮৯৩, সহীহুল জামি‘ ৬৭০৭, শু‘আবুল ঈমান ১১১৫০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৭২৯১, হিলইয়াতুল আওলিয়া ২/১৯৫, আল মু‘জামুল কাবীর ১২৯৫৯, আস্ সুনানুল কুবরা ১২৪৮৮।