শিষ্টাচার

২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مامن وَلَدٍ بَارٍّ يَنْظُرُ إِلَى وَالِدَيْهِ نَظْرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ نَظْرَةٍ حَجَّةً مَبْرُورَةً» . قَالُوا: وَإِنْ نَظَرَ كُلَّ يَوْمٍ مِائَةَ مرّة؟ قَالَ: «نعم الله أكبر وَأطيب»

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কোন মাতা-পিতার ভক্ত সন্তান নিজের মাতা-পিতাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখে, আল্লাহ তা'আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার ‘আমালনামায় একটি নাল হাজ্জ-এর সাওয়াব লিখে দেন। সহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন : হে আল্লাহর রাসূল! যদি দৈনিক একশ'বার দৃষ্টিপাত করে? রাসূল (ﷺ) বললেন : হ্যাঁ, তাও। আল্লাহ মহান ও পবিত্র।

[১] মাওযূ‘/জাল : বায়হাক্বী শু‘আবুল ঈমান ৭৮৫৮। হাদীসটি জাল হওয়ার কারণ, এর সনদে ‘‘নাহশাল (نهشل) ইবনু সা‘ঈদ’’ নামের একজন বর্ণনাকারী প্রসিদ্ধ মিথ্যুক। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৬২৭৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18