পাক-পবিত্রতা

৩/৮. অধ্যায়ঃ

অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ سَاَلْتُ عَائِشَةَ عَنِ الْمَنِىِّ يُصِيْبُ الثَّوْبَ فَقَالَتْ كُنْتُ اَغْسِلُه مِنْ ثَوْبِ رَسُوْلِ اللهِ ﷺ فَيَخْرُجُ اِلَى الصَّلَاةِ وَاَثَرُ الْغَسْلِ فِيْ ثَوْبِه. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ)

আমি ‘আয়িশাহ্‌ (রাঃ)-কে কাপড়ে লেগে থাকা মানী (বীর্য) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি [আয়িশাহ্‌ (রাঃ)] বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে মানী ধুয়ে দিতাম। তারপর তিনি সালাত আদায়ের উদ্দেশে বের হতেন, অথচ তাঁর (ﷺ)-এর) কাপড়ে বীর্যের ‘আলামাত দেখা যেত। [১]

[১] সহীহ : বুখারী ২৩০, মুসলিম ২৮৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪১৮০; শব্দবিন্যাস বুখারীর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18