শিষ্টাচার
২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَلَّمُوا مِنْ أَنْسَابِكُمْ مَا تَصِلُونَ بِهِ أَرْحَامَكُمْ فَإِنَّ صِلَةَ الرَّحِمِ مَحَبَّةٌ فِي الْأَهْلِ مَثْرَاةٌ فِي الْمَالِ مَنْسَأَةٌ فِي الْأَثَرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা তোমাদের বংশ পরিচয় শিক্ষা করো, তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে। কেননা আত্মীয়তার সম্পর্ক আপনজনের মধ্যে সম্প্রীতি, ধন-সম্পদের প্রবৃদ্ধি এবং আয়ুতে দীর্ঘজীবী হওয়ার উপলক্ষ হয়। [তিরমিযী; আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন : এ হাদীসটি গরীব।]
[১] সহীহ : আত্ তিরমিযী ১৯৭৯, আস্ সহীহাহ্ ২৭৬, সহীহুল জামি‘ ২৯৬৫, সহীহ আত্ তারগীব ২৫২০, সহীহ আল আদাবুল মুফরাদ ৩২, আহমাদ ৮৮৬৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৮৯, আল মু‘জামুল আওসাত্ব ৮৩০৮, আল মুসতাদরাক ৭২৮৪।