শিষ্টাচার

২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ: مَنْ وَصَلَنِي وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَنِي قَطَعَهُ الله . مُتَّفق عَلَيْهِ

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : রহিম” তথা আত্মীয়তা আল্লাহ তা'আলার ‘আরশের সাথে ঝুলন্ত আছে এবং বলছে, যে ব্যক্তি আমাকে সংযোজন করবে তথা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখবে, আল্লাহ তা'আলা তার সাথে সম্পর্ক রক্ষা করবেন এবং যে ব্যক্তি আমাকে ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।

[১] সহীহ : বুখারী ৫৯৮৯, মুসলিম ১৭-(২৫৫৫), সহীহুল জামি‘ ৩৫৪৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৩৯৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৪৪৬, সহীহ ইবনু হিব্বান ৪৪৫, শু‘আবুল ঈমান ৭৯৩৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18