পাক-পবিত্রতা

৩/৮. অধ্যায়ঃ

অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا نَحْنُ فِى الْمَسْجِدِ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ إِذْ جَاءَ أَعْرَابِىٌّ فَقَامَ يَبُوْلُ فِى الْمَسْجِدِ فَقَالَ اَصْحَابُ رَسُوْلِ اللهِ ﷺ مَهْ مَهْ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَا تُزْرِمُوْهُ دَعُوْهُ فَتَرَكُوْهُ حَتّى بَالَ ثُمَّ اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ دَعَاهُ فَقَالَ لَه إِنَّ هذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلَحُ لِشَيْئٍ مِّنْ هذَا الْبَوْلِ وَالْقَذِرِ إِنَّمَا هِىَ لِذِكْرِ اللهِ وَالصَّلَاةِ وَقِرَاَةِ الْقُرْاۤنِ كَمَا قَالَ رَسُوْلُ اللهِ ﷺ قَالَ وَأَمَرَ رَجُلًا مِّنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِّنْ مَّاءٍ فَسَنَّه عَلَيْهِ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মসজিদে (নাবাবীতে) ছিলাম। এমন সময় জনৈক বেদুইন এসে মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ বলে উঠলেন, থাম, থাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাকে প্রস্রাব করতে বাধা দিও না, তাকে তার অবস্থায় ছেড়ে দাও। তাই সাহাবীগণ তাকে ছেড়ে দিলেন। সে প্রস্রাব করা শেষ করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে বললেন, এ মসজিদসমূহে প্রস্রাব ও অপবিত্রকরণের কোন কাজ করা জায়িয নয়। বরং এটা শুধু আল্লাহর যিক্‌র, সালাত ও কুরআন পাঠের জন্য। (রাবী বলেন) তিনি (ﷺ) ঠিক এ বাক্য বা অনুরূপ কিছু বলেছেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে উপস্থিত একজনকে নির্দেশ দিলেন সে এক বালতি পানি এনে (প্রস্রাবের উপর) ঢেলে দিল। [১]

[১] সহীহ : বুখারী ১২২১, মুসলিম ২৮৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪১৪২, ইবনু মাজাহ্ ৫২৮; শব্দবিন্যাস মুসলিমের।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18