শিষ্টাচার
২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن الْمُغِيرَةِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الْأُمَّهَاتِ وَوَأْدَ الْبَنَاتِ وَمَنَعَ وَهَاتِ. وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ» . مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তআলা তোমাদের জন্য মায়ের অবাধ্যতা, কন্যাদের জীবন্ত প্রোথিতকরণ, কৃপণতা ও ভিক্ষাবৃত্তি হারাম করেছেন। আর তোমাদের জন্য বৃথা তর্কবিতর্ক, অধিক সওয়াল করা ও সম্পদ বিনষ্ট অপছন্দ করেছেন। "
[১] সহীহ : বুখারী ২৪০৮, ৫৯৭৫; মুসলিম ১২-(৫৯৩), সহীহুল জামি‘ ১৭৪৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫০৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ২০৮, সহীহ ইবনু হিব্বান ৫৫৫৫, শু‘আবুল ঈমান ৭৮৭২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭২৮৮, আস্ সুনানুল কুবরা লিল বয়হাক্বী ১১৬৭৪।