শিষ্টাচার
২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن جُبَيْرُ بْنُ مُطْعِمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَصَبِيَّةً وَلَيْسَ مِنَّا من مَاتَ علىعصبية» . رَوَاهُ أَبُو دَاوُد
বর্ণনাকারী জুবায়র ইবনু মুত্ব'ইম (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি “আসাবিয়্যাহ্”-এর দিকে লোকেদেরকে আহ্বান করে, নিজে “আসাবিয়্যাহ্”-এর উপর যুদ্ধ করে এবং (ছ) আসাবিয়্যাহ্”-এর উপর মৃত্যুবরণ করে, সে আমাদের দলভুক্ত নয়।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১২১, য‘ঈফুল জামি‘ ৪৯৩৫। হাদীসটি য‘ঈফ হওয়ার দু’টি কারণ, ১. ইনক্বিত্ব‘ বা বিচ্ছিন্নতা, তা হলো ‘আবদুল্লাহ ইবনু আবূ সুলায়মান জুবায়র ইবনু মুত্ব‘ইম থেকে শোনেননি। আর ২. ইবনু আবূ লাবীবাহ্ নামের বর্ণনাকারী য‘ঈফ। বিস্তারিত দেখুন- গয়াতুল মারাম হাঃ ৩০৪, ১৮৬ পৃঃ।