শিষ্টাচার

২৫/১১. অধ্যায়ঃ

ওয়াদা বা প্রতিশ্রুতি - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عبدِ الله بن عامرٍ قَالَ: دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ؟» قَالَتْ: أَرَدْتُ أَنْ أُعْطِيَهُ تَمْرًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِيهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كَذِبَةٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আমির (রাঃ)

একদিন আমার মা আমাকে ডাকলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ঘরে বসা ছিলেন। মা বললেন : এদিকে এসো, তোমাকে কিছু দেব।তখন রাসূলুল্লাহ (ﷺ) মাকে বললেন : তুমি তাকে কি দিতে ইচ্ছা করেছ? তিনি বললেন : আমি তাকে একটি খেজুর দিতে ইচ্ছা করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন : সাবধান! যদি তুমি তাকে কিছু না দিতে, তবে তোমার 'আমালনামায় একটি মিথ্যা কথা লেখা হত।

[১] হাসান : আবূ দাঊদ ৪৯৯১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭৪৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৪৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৬০৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18