শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَبَا ذَرٍّ أَلَا أَدُلُّكَ عَلَى خَصْلَتَيْنِ هُمَا أَخَفُّ عَلَى الظَّهْرِ وَأَثْقَلُ فِي الْمِيزَانِ؟» قَالَ: قُلْتُ: بَلَى. قَالَ: «طُولُ الصَّمْتِ وَحُسْنُ الْخُلُقِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَمِلَ الْخَلَائق بمثلهما»

বর্ণনাকারী আনাস (রাঃ) রসূলুল্লাহ (সাঃ)

তিনি (ﷺ) বলেছেন : হে আবূ যার! তোমাকে কি এমন দু'টো স্বভাবের কথা বলব, যে স্বভাব দু'টি পিঠে খুব হাল্কা; কিন্তু পাপ-পুণ্যের পাল্লায় খুব ভারী? আমি বললাম : জ্বী বলুন। তিনি (ﷺ) বললেন : দীর্ঘ নিরবতা ও উত্তম ব্যবহার। যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর কৃসম। বান্দা এ দু'টো কাজের মতো উত্তম আর কোন কাজ করে না।

[১] খুবই দুর্বল : শু‘আবুল ঈমান ৮০০৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৩২৯৮, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬০১। হাদীসটি য‘ঈফ হওয়া কারণ, এর সনদে ‘‘আবূ বকর’’ নামের একজন বর্ণনাকারী আছে, তার আসল নাম বাশ্শার ইবনুল হাকাম ইবনু ‘আদী তাঁর ‘‘আল কামিল’’ নামক কিতাবে ২/২৩ পৃষ্ঠাতে বলেন, সে একজন বাসরার অধিবাসী। সে সাবিত আল বুনানী ও অন্যান্যদের থেকে হাদীস মুনকার করত। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২৯৯৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18