শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَقَامُ الرَّجُلِ بِالصَّمْتِ أَفْضَلُ مِنْ عِبَادَةِ سِتِّينَ سنة»

বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন ব্যক্তির নীরব থাকায় যে মর্যাদা লাভ হয়, তা ষাট বছরের নফল ‘ইবাদাতের চেয়েও উত্তম।

[১] সহীহ : আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ হাদীসে (بالصمت) শব্দটি تصحيف (তাসহীফ) বা ভুল করে বানানো হয়েছে। মিশকাত গ্রন্থকার এ অধ্যায়ে হাদীসটিকে দলীল হিসেবে পেশ করাতে বুঝা যাচ্ছে তিনি তাসহীফ তথা লিখতে ভুল করেছেন। সঠিক হলো : الصف। দারিমী, হাকিম সহ অন্যরা এভাবেই বর্ণনা করেছেন। আর তাদের সেই বর্ণনাগুলো সহীহ। যেমনিভাবে আমি (আলবানী) ‘‘আস্ সহীহাহ্’’ এর ৯০২ নং এ বর্ণনা করেছি। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৯০ পৃঃ, শু‘আবুল ঈমান ৪৯৫৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18