শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن وَاثِلَة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا تظهر الشماتة لأخيك فِي وَيَبْتَلِيَكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী ওয়াসিলাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তুমি তোমার কোন মুসলিম ভাইকে বিপদগ্রস্ত দেখে আনন্দ প্রকাশ করো না। হতে পারে আল্লাহ তা'আলা তাকে অনুগ্রহ করবেন, আর তোমাকে অধঃপতিত করে দেবেন।

[১] য‘ঈফ : তিরমিযী ২৫০৬, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৪৭০, য‘ঈফুল জামি‘ ৬২৪৫, শু‘আবুল ঈমান ৬৭৭৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৫৯৩। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, ‘‘মাকহূল’’ নামের বর্ণনাকারী ওয়াসিলাহ্ ইবনুল আস্ক্ব‘ হতে হাদীস শোনেননি। সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৫৪২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18