শিষ্টাচার

২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جاءَ بِهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন বান্দা মিথ্যা বলে, তখন মালাক (ফেরেশতা) মিথ্যার দুর্গন্ধে এক ক্রোশ দূরে চলে যান।

[১] খুবই য‘ঈফ : তিরমিযী ১৯৭২, য‘ঈফাহ্ ১৮২৮, হিলইয়াতুল আওলিয়া ৪/১৯৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবদুর রহীম ইবনু হারূন আল গস্সানী’’ নামের বর্ণনাকারী খুবই য‘ঈফ। আর ‘আবদুল ‘আযীয ইবনু আবী রও্ওয়াদ (رواد) নামের বর্ণনাকারীও মুনকার, হাদীস বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- য‘ঈফাহ্ ১৮২৮। আল মু‘জামুল আওসাত্ব ৭৩৯৮, আল মু‘জামুল সগীর ৮৫৩, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৫৭৮, য‘ঈফুল জামি‘ ৬৮০, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৫৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18