শিষ্টাচার

২৫/৯. অধ্যায়ঃ

বক্তৃতা ও কবিতা আবৃত্তি - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أنسٍ قَالَ: كَانَ لِلنَّبِيِّ حَادٍ يُقَالُ لَهُ: أَنْجَشَةُ وَكَانَ حَسَنَ الصَّوْتِ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ لَا تَكْسِرِ الْقَوَارِيرَ» . قَالَ قَتَادَةُ: يَعْنِي ضَعْفَةَ النِّسَاءِ. مُتَّفق عَلَيْهِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ)-এর একজন উষ্ট্র চালক গায়ক ছিল। তাঁকে “আন্জাশাহ্” বলা হত। তাঁর স্বর ছিল খুবই মধুর। একদিন নবী (ﷺ) তাঁকে বললেন : হে আন্জাশাহ্! উটকে ধীরে ধীরে চালাও, কাঁচের পাত্রগুলোকে ভেঙ্গো না। ক্বতাদাহ্ (রাঃ) বলেন : “আয়না” বলতে তিনি (ﷺ) দুর্বল-নাজুক মহিলাদের বুঝিয়েছেন।

[১] সহীহ : বুখারী ৬২১১, মুসলিম ৭৩ (২৩২৩), আহমাদ ১৩৬৪২, মুসনাদে আবূ ইয়া‘লা ২৮৬৮, সহীহ ইবনু হিব্বান ৫৮০১, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০৩৬১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18