শিষ্টাচার

২৫/৯. অধ্যায়ঃ

বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ صَخْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَن أَبِيه عَن جدِّه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الْعِلْمِ جَهْلًا وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا وَإِنَّ مِنَ الْقَوْلِ عِيَالًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী বুরায়দাহ্ (রাঃ)

তিনি (বুরয়দাহ্) বলেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : কোন কোন বক্তৃতা যাদুবিশেষ (অর্থাৎ- যাদুর মতো সম্মোহনী শক্তি থাকে), কোন কোন বিদ্যা মূর্খতার নামান্তর, কোন কোন বাক্য কৌশলের ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং কোন কোন কথা জীবনের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০১২, য‘ঈফুল জামি‘ ১৯৯১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আবূ জা‘ফার আন্ নাহবী ‘আবদুল্লাহ ইবনু সাবিত’’ নামের বর্ণনাকারী মাজহূল। ইবনু হাজার আল ‘আসকালানী এবং ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) তাকে মাজহূল বলেছেন। জাওয়ামিউল কালিম। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/২৭১ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18