শিষ্টাচার

২৫/৯. অধ্যায়ঃ

বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِأَنَّ يمتلىءَ جَوْفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ خَيْرٌ مِنْ أَنْ يمتلئ شعرًا» مُتَّفق عَلَيْهِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন ব্যক্তির পেটকে পুঁজ দ্বারা পরিপূর্ণ করা, যা পেটকে নষ্ট করে দেয়, তা কবিতা দ্বারা ভর্তি করা অপেক্ষা উত্তম।

[১] সহীহ : বুখারী ৬১৫৫, মুসলিম ৮-(২২৫৮), মা‘আরিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬১৬৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬০৮৬, মুসনাদে আহমাদ ১৫০৭, ১৫৬৯; আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬০০৯, আল মু‘জামুল আওসাত্ব ৭৪৭৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৭৫, আস্ সুনানুস্ সুগরা ৪৬৯৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18