শিষ্টাচার

২৫/৯. অধ্যায়ঃ

বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اهْجُوا قُرَيْشًا فَإِنَّهُ أَشَدُّ عَلَيْهِمْ مِنْ رَشْقِ النَّبْلِ» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধ চলাকালে নিজের পক্ষের কবিদেরকে বলেছেন : তোমরা কুরায়শদের প্রতি ব্যঙ্গ ও বিদ্রূপমূলক কবিতা আবৃত্তি করো। কেননা এটা তাদের জন্য তীরের আঘাতের তুলনায় কঠোরতর।

[১] সহীহ : মুসলিম ৩৪-(৬৫৫০), সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৮০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৫০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৩, সহীহুল জামি‘ ৪২৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৩৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18