শিষ্টাচার
২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن ابْن عمر قَالَ: قَدِمَ رَجُلَانِ مِنَ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا» . رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
দু'জন লোক পূর্বদিক থেকে এসে (বিশুদ্ধ ও সুচারুরূপে) বক্তৃতা উপস্থাপন করল। লোকেরা তাদের বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন : নিশ্চয় কোন কোন বক্তৃতা যাদুকরী হয়।
[১] সহীহ : বুখারী ৫১৪৬, সহীহ ইবনু হিব্বান ৫৭৯৫, আবূ দাঊদ ৫০০৭, সহীহুল জামি‘উস সগীর ২২১৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৪১৩, হিলইয়াতুল আওলিয়া ৩/২২৪, আল মু‘জামুল আওসাত্ব৭৬৭১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৯৮৮৩।