শিষ্টাচার

২৫/৭. অধ্যায়ঃ

হাসি - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن قتادةَ قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ: هَلْ كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُونَ؟ قَالَ: نَعَمْ وَالْإِيمَانُ فِي قُلُوبِهِمْ أَعْظَمُ مِنَ الْجَبَلِ. وَقَالَ بِلَالُ بْنُ سَعْدٍ: أَدْرَكْتُهُمْ يَشْتَدُّونَ بَيْنَ الْأَغْرَاضِ وَيَضْحَكُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَإِذَا كَانَ اللَّيْلُ كَانُوا رُهْبَانًا. رَوَاهُ فِي «شَرْحِ السّنة»

বর্ণনাকারী ইবনু উমর (রাঃ)

ইবনু 'উমার (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ (ﷺ)-এর সহাবীগণ কি হাসতেন? তিনি বললেন : হ্যাঁ, তবে তাঁদের অন্তরে পাহাড়ের চেয়েও অধিক বড় ঈমান ছিল। বিলাল ইবনু সা'দ (রাঃ) বলেন : আমি সহাবায়ে কিরাম (রাঃ)-কে তীরের লক্ষ্যস্থলের মধ্যে দৌড়াতে দেখেছি, এমতাবস্থায়ও তাঁরা একে অপরকে দেখে হাসতে থাকতেন। আর যখন রাত হত, তখন তাঁরা আল্লাহর প্রতি অধিক ভীত হতেন।

[১] হাসান : শারহুস্ সুন্নাহ্ ৩৩৫১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৭৩১, আস্ সুনানুল কুবরা লিল নাসায়ী ১১৮৫৩, হিলইয়াতুল আওলিয়া ৫/২২৪ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18