শিষ্টাচার

২৫/৫. অধ্যায়ঃ

বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عليِّ بن شَيبَان قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ بَاتَ عَلَى ظَهْرِ بَيْتٍ لَيْسَ عَلَيْهِ حِجَابٌ - وَفِي رِوَايَةٍ: حِجَارٌ - فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ «. رَوَاهُ أَبُو دَاوُدَ. وَفِي» مَعَالِمِ السّنَن «للخطابي» حجى

বর্ণনাকারী ‘আলী ইবনু শায়বান (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি রাতে ঘরের ছাদে ঘুমাবে, আর তার উপর কোন আড়াল (حِجَابٌ) থাকবে না। অন্য এক বর্ণনায় আছে, যার উপর কোন পাথর অর্থাৎ- পাথরের প্রাচীর (حِجَارٌ) থাকবে না, তার উপর আল্লাহ তা'আলার কোন দায়-দায়িত্ব থাকে না। কেননা সে নিজেই নিজেকে বিপদে নিক্ষেপ করেছে। (আবূ দাঊদ)[1] ইমাম খত্ত্বাবী (রহিমাহুল্লাহ)-এর مَعَالِمُ السُّنَنِ গ্রন্থে حِجَابٌ বা حِجَارٌ-এর স্থলে حِجًىْ উল্লেখিত হয়েছে।

[১] সহীহ : আবূ দাঊদ ৫০৪১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮২৮, সহীহুল জামি‘ ৬১১৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৭৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৯১২, শু‘আবুল ঈমান ৪৭২৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18