শিষ্টাচার

২৫/৫. অধ্যায়ঃ

বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الْمَسْجِد احتبى بيدَيْهِ. رَوَاهُ رزين

বর্ণনাকারী আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখন মসজিদে বসতেন, তখন ইহতিবা করে (হাঁটুদ্বয় খাড়া করে নিতম্ব জমিনে ঠেকিয়ে দু' হাত দ্বারা দু' পায়ের গোড়ালিকে জড়িয়ে ধরে) বসতেন।

[১] সহীহ লিগয়রিহী : সিলসিলাতুস্ সহীহাহ্ ৮২৭, সহীহুল জামি‘ ৪৭০২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১২৭, তবে এ হাদীসের গ্রন্থগুলোতে الْمَسْجِد কথাটি উল্লেখ নেই। বায়হাক্বীতে فى مجلس কথাটি উল্লেখ আছে। আবূ দাঊদ ৪৮৪৬, তিরমিযী ১২১ (শামায়িল) এ হাদীসটির ব্যাপারে আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ হাদীসটির সানাদ একেবারেই বাজে বা নষ্ট, তবে হাদীসটি সহীহ। কারণ একাধিক সাহাবী কর্তৃক হাদীসটি ভিন্ন ভিন্ন কায়দায় বর্ণিত হয়েছে। যেমনটি সহীহাহ্-এর মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে ৮২৭ নং হাদীসে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18