শিষ্টাচার

২৫/৪. অধ্যায়ঃ

দণ্ডায়মান হওয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أَبِي أُمَامَةَ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى عَصًا فَقُمْنَا فَقَالَ: «لَا تَقُومُوا كَمَا يَقُومُ الْأَعَاجِمُ يُعَظِّمُ بَعْضهَا بَعْضًا» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট আগমন করলেন। আমরা তাঁর সম্মানার্থে দণ্ডায়মান হলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : অনারব লোকেরা একে অপরের সম্মানার্থে যেভাবে দাঁড়ায়, তোমরা সেভাবে দাঁড়াবে না।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫২৩০, ইবনু মাজাহ ৩৮৩৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো, এর সনদে ‘‘আবূ মারযূক’’ নামের বর্ণনাকারী দুর্বল রাবী। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৩৪৬ নং হাদীসের আলোচনা। য‘ঈফুল জামি‘ ৬২৫২, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৫৮১, মুসনাদে আহমাদ ২২১৮১, শু‘আবুল ঈমান ৮৯৩৭, য‘ঈফ তারগীব ওয়াত্ তারহীব ১৬২২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18