পাক-পবিত্রতা
৩/৬. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ اَبِيْ رَافِعٍ قَالَ إنَّ رَسُوْلُ اللهِ ﷺ طَافَ ذَاتَ يَوْمٍ عَلى نِسَائِه يَغْتَسِلُ عِنْدَ هذِه وَعِنْدَ هذِه قَالَ قُلْتُ لَه يَا رَسُولَ اللهِ أَلاَ تَجْعَلُه غُسْلًا وَاحِدًا اۤخِرًا قَالَ هذَا أَزْكى وَأَطْيَبُ وَأَطْهَرُ. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ
বর্ণনাকারী আবূ রাফি‘ (রাঃ)
একদা রসুলুল্লাহ (ﷺ) তাঁর সকল স্ত্রীর নিকট ঘুরে বেড়ালেন। তিনি এর নিকট একবার, তার নিকট একবার গোসল করলেন। আবু রাফি’ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল! সবশেষে একবারই মাত্র কেন গোসল করলেন না? তিনি (ﷺ) বললেন, প্রত্যেকবার গোসল করা হচ্ছে বেশী পবিত্রতা, বেশী আনন্দদায়ক ও বেশী পরিচ্ছন্নতা। [১]
[১] হাসান : আবূ দাঊদ ২১৯, আহমাদ ২৩৩৫০।