শিষ্টাচার

২৫/৩. অধ্যায়ঃ

করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلًّا. وَفِي رِوَايَةٍ حَدِيثًا وَكَلَامًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فَاطِمَةَ كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا فَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مجلسِها. رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

আকৃতি-প্রকৃতি, স্বভাব-চরিত্র ও কাঠামো- অবয়বে; (অপর এক রিওয়ায়াতে আছে) আলাপ-আলোচনায় ফাত্বিমাহ্ (রাঃ) ছাড়া অন্য কাউকে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সদৃশ পাইনি। ফাত্বিমাহ্ (রাঃ) যখন নবী (ﷺ)-এর কাছে আসতেন, তিনি (ﷺ) দাঁড়িয়ে যেতেন এবং ফাত্বিমার হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুম্বন করতেন এবং নিজের আসনে বসাতেন। অনুরূপভাবে তিনি (ﷺ) যখন ফাত্বিমাহ্ (রাঃ)-এর কাছে যেতেন, ফাত্বিমাহ্ (রাঃ) উঠে দাঁড়াতেন, তাঁর হাত ধরতেন, হাতে চুম্বন করতেন এবং নিজের বসার স্থানে তাঁকে বসাতেন।

[১] সহীহ : আবূ দাঊদ ৫২১৭, তিরমিযী ৪১৪৩, আল আদাবুল মুফরাদ ৯৭১, আল মুসতাদরাক ৪৭৫৩, শু‘আবুল ঈমান ৮৯২৭, সহীহ ইবনু হিব্বান ৬৯৫৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৯৬২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18