শিষ্টাচার

২৫/৩. অধ্যায়ঃ

করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ الشَّعْبِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وقبَّلَ مابين عَيْنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» مُرْسَلًا وَفِي بَعْضِ نُسَخِ «الْمَصَابِيحِ» وَفِي «شرح السّنة» عَن البياضي مُتَّصِلا

বর্ণনাকারী শা'বী (রহিমাহুল্লাহ)

নবী (ﷺ) যখন জা'ফার ইবনু আবূ ত্বালিব (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলেন, তখন তাঁর সাথে আলিঙ্গন করলেন এবং তাঁর দু' চোখের মধ্যখানে (কপালে) চুম্বন করলেন। আর ইমাম বায়হাক্বী (রহিমাহুল্লাহ) তাঁর عَبُ الْإِيْمَانِ গ্রন্থে হাদীসটি مُرْسَلْ হিসেবে বর্ণনা করেছেন। আর مَصَابِيْحِ গ্রন্থের কোন কোন কপিতে এবং شَرْحُ السُّنَّةِ গ্রন্থে ইমাম বায়াযী হতে مُتَّصِلْ হিসেবে বর্ণিত হয়েছে।)

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫২২০, ইবনু আবূ শায়বাহ্ ২৫৭২৯, শারহুস্ সুন্নাহ্ ৩৩২৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আজলাহ্’’ নামক বর্ণনাকারী, যিনি য‘ঈফ। তাহযীবুল কামাল, রাবী নং ২৭৮৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18