শিষ্টাচার

২৫/৩. অধ্যায়ঃ

করমর্দন ও আলিঙ্গন - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَبْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ. فَقَالَ الْأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ» مُتَّفَقٌ عَلَيْهِ وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «أَثَمَّ لُكَعُ» فِي «بَابِ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَيْهِمْ أَجْمَعِينَ» إِنْ شَاءَ تَعَالَى وَذَكَرَ حَدِيثَ أمِّ هَانِئ فِي «بَاب الْأمان»

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) (নিজ দৌহিত্র) হাসান ইবনু ‘আলী (রাঃ)-কে চুম্বন করলেন, তখন তাঁর কাছে আক্বরা' ইবনু হাবিস (রাঃ) উপস্থিত ছিলেন। আক্বরা' (রাঃ) বললেন : আমার দশ দশটি সন্তান আছে, আমি তাদের কাউকে চুম্বন করিনি। এতদশ্রবণে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দিকে তাকালেন। অতঃপর বললেন : “যে ব্যক্তি অনুগ্রহ করে না, তার ওপর অনুগ্রহ করা হয় না”। গ্রন্থকার বলেন : আবূ হুরায়রাহ্ (রাঃ) বর্ণিত أَثَمَّ لُكَعُ বাক্য বিশিষ্ট হাদীসটি ইন্‌শা-আল্ল-হ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِىِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ অধ্যায়ে অতি সত্বর উল্লেখ করব এবং উক্ত বিষয়বস্তুর উপর উম্মু হানী (রাঃ)-এর বর্ণিত হাদীসটি اَلْأَمَانُ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।

[১] সহীহ : বুখারী ৫৯৯৭, মুসলিম (২৩১৮)-৬৫, আবূ দাঊদ ৫২১৮, তিরমিযী ১৯১১, আবূ ইয়া‘লা ৫৮৯২, সহীহ ইবনু হিব্বান ৫৫৯৪, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১৪৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18