শিষ্টাচার

২৫/২. অধ্যায়ঃ

আনুমতি প্রার্থনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: أَتَانَا أَبُو مُوسَى قَالَ: إِنَّ عُمَرَ أَرْسَلَ إِلَيَّ أَنْ آتِيَهُ فَأَتَيْتُ بَابَهُ فَسَلَّمْتُ ثَلَاثًا فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَرَجَعْتُ. فَقَالَ: مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنَا؟ فَقُلْتُ: إِنِّي أَتَيْتُ فَسَلَّمْتُ عَلَى بَابِكَ ثَلَاثًا فَلم تردَّ عليَّ فَرَجَعْتُ وَقَدْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلَاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ» . فَقَالَ عُمَرُ: أَقِمْ عَلَيْهِ الْبَيِّنَةَ. قَالَ أَبُو سَعِيدٍ: فَقُمْتُ مَعَهُ فذهبتُ إِلى عمرَ فشهِدتُ

বর্ণনাকারী আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)

একদিন আমাদের কাছে আবূ মূসা আল আশ্'আরী (রাঃ) এসে বললেন : 'উমার (রাঃ) আমার কাছে জনৈক ব্যক্তিকে পাঠিয়ে আমাকে ডেকে পাঠালেন। আমি যথারীতি তাঁর দরজায় উপস্থিত হলাম এবং তিনবার সালাম দিলাম; কিন্তু আমার সালামের উত্তর দেয়া হলো না বিধায় আমি ফিরে গেলাম।অতঃপর (অন্যত্র) উমর (রাঃ) আমাকে বললেন : আমাদের কাছে আসতে তোমাকে কিসে বারণ করল? আমি বললাম, আমি এসেছিলাম এবং আপনার দরজায় তিনবার সালাম করেছিলাম, কিন্তু আপনাদের কেউই আমার সালামের জবাব দেননি। তখন আমি ফিরে গেলাম। কেননা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন: যখন তোমাদের কেউ তিনবার অনুমতি প্রার্থনা করে, আর অনুমতি না মেলে, তবে সে যেন ফিরে আসে। উমর (রাঃ) এটা শুনে বললেন: এ ব্যাপারে তোমাকে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে।আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) বলেন: তখন আমি আবূ মূসা আল আশআরী-এর সাথে উমর (রাঃ)-এর নিকট গেলাম এবং সাক্ষ্য দিলাম।

[১] সহীহ : বুখারী ৬২৪৫, মুসলিম (২১৫৩)-৩৩, আবূ দাঊদ ৫১৮০, আবূ ইয়া‘লা ৯৮১, আহমাদ ১৯৬১১, সহীহ আল আদাবুল মুফরাদ ৮১৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18