শিষ্টাচার
২৫/১. অধ্যায়ঃ
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن قَتَادَة قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوا عَلَى أَهْلِهِ وَإِذَا خَرَجْتُمْ فَأَوْدِعُوا أَهْلَهُ بِسَلَامٍ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» مُرْسَلًا
বর্ণনাকারী ক্বতাদাহ্ (রহঃ)
নবী (ﷺ) বলেছেন : যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন গৃহবাসীকে সালাম দেবে। আর যখন ঘর থেকে বের হবে, তখন গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় গ্রহণ করবে।
[১] হাসান : শু‘আবুল ঈমান ৮৮৪৫, সহীহুল জামি‘ ৫২৬, আল জামি‘উস্ সগীর ৫২৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৪৫০।