শিষ্টাচার
২৫/১. অধ্যায়ঃ
সালাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن عائشةَ قَالَتْ: اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ. فَقُلْتُ: بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ: «يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ» قُلْتُ: أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ: «قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ» . وَفِي رِوَايَةٍ: «عَلَيْكُمْ» وَلم يذكر الْوَاو وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ. قَالَتْ: إِنَّ الْيَهُودَ أَتَوُا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا: السَّام عَلَيْكَ. قَالَ: «وَعَلَيْكُمْ» فَقَالَتْ عَائِشَةُ: السَّامُ عَلَيْكُمْ وَلَعَنَكُمُ اللَّهُ وَغَضِبَ عَلَيْكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ عليكِ بالرِّفق وإِياك والعنفَ والفُحْشَ» . قَالَت: أَو لم تسمع مَا قَالُوا؟ قَالَ: «أَو لم تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِي فِيهِمْ وَلَا يُسْتَجَابُ لَهُمْ فِيَّ» وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ. قَالَ: «لَا تَكُونِي فَاحِشَةً فَإِنَّ اللَّهَ لَا يُحبُّ الفُحْشَ والتفحُّش»
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
ইয়াহুদীদের একটি দল নবী (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইল এবং বলল : “আস্সামু ‘আলায়কুম” অর্থাৎ- “তোমাদের মৃত্যু হোক”। তিনি (ﷺ) বললেন: “ওয়া ‘আলায়কুম” অর্থাৎ- “তোমাদেরও মৃত্যু হোক”। আমি তাদের উত্তরে বললাম : “বরং তোমাদের মৃত্যু হোক” এবং “অভিসম্পাতও হোক”। (এ কথা শুনে) তিনি (ﷺ) বললেন : হে ‘আয়িশাহ্! আল্লাহ তা'আলা স্বয়ং কোমল, তিনি সকল কাজে কোমলতাকে পছন্দ করেন।
[১] সহীহ : বুখারী ৬৯২৭, মুসলিম (২১৬৫)-১০, তিরমিযী ২৭০১, ‘নাসায়ী’র কুবরা ১০২১৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭২১, ইবনু আবূ শায়বাহ্ ২৫৩২৯, আল জামি‘উস্ সগীর ১৩৮৯৩, সহীহুল জামি‘ ৭৯৩৩, আহমাদ ৯৫৬৯।