পাক-পবিত্রতা

৩/৬. অধ্যায়ঃ

নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيْهِ صُوْرَةٌ وَلَا كَلْبٌ وَلَا جُنُبٌ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ

বর্ণনাকারী আলী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ঘরে কোন ছবি বা কুকুর বা নাপাক ব্যক্তি থাকে সে ঘরে (রহমাতের) মালাক প্রবেশ করেন না। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২২৭, নাসায়ী ২৬১, য‘ঈফুত্ তারগীব ১৩১। কারণ এর সানাদে গোলযোগ ও অপরিচিত রাবী রয়েছে। তবে لَا جُنُبٌ অংশটুকু ব্যতীত হাদীসটি সহীহ যা বুখারী মুসলিমে রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18