পাক-পবিত্রতা

৩/৬. অধ্যায়ঃ

নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَلِيٍّ قَالَ كَانَ النَّبِيّ ﷺ يَخْرُجُ مِنْ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُه أَوْ يَحْجِزُه عَنْ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ وروى ابن مَاجَةَ نحوه

বর্ণনাকারী আলী (রাঃ)

নবী (ﷺ) পায়খানা হতে বেরিয়ে (ওজু করার আগে) আমাদেরকে কুরআন মাজীদ পড়াতেন এবং আমাদের সাথে গোশ্‌ত খেতেন। নাপাকী ব্যতীত কোন কিছু তাঁকে কুরআন তিলাওয়াত হতে ফিরিয়ে রাখতে পারত না। [১] ইবনু মাজাহ অনুরূপ বর্ণনা করেছেন।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২২৯, নাসায়ী ২৬৫, ইবনু মাজাহ ৫৯৪। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ বিন সালিমাহ্ নামে একজন মতভেদপূর্ণ রাবী রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18