চিকিৎসা ও মন্ত্র
২৩/১. অধ্যায়ঃ
শুভ ও অশুভ লক্ষণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ إِذَا خَرَجَ لِحَاجَةٍ أَنْ يَسْمَعَ: يَا رَاشِدُ يَا نَجِيحُ. رَوَاهُ التِّرْمِذِيُّ
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) যখন কোন প্রয়োজনে ঘর হতে রওয়ানা হতেন, তখন কারো মুখে 'ইয়া- রা-শিদ' (হে সঠিক পথের অনুসারী।), ‘ইয়া- নাজীহ' (হে সফলতা লাভকারী।) বা এ জাতীয় কোন শব্দ শুনা পছন্দ করতেন।
[১] সহীহ : তিরমিযী ১৬১৬, আল জামি‘উস্ সগীর ৯১০৯৬, সহীহুল জামি‘ ৪৯৭৮, আল মু‘জামুল আওসাত্ব ৪১৮১, ‘ত্ববারানী’র আল মু‘জামুস্ সগীর ৫৪৯।