চিকিৎসা ও মন্ত্র
২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحِجَامَةُ يَوْمُ الثُّلَاثَاءِ لِسَبْعَ عَشْرَةَ مِنَ الشَّهْرِ دَوَاءٌ لِدَاءِ السَّنَةِ» . رَوَاهُ حَرْبُ بْنُ إِسْمَاعِيلَ الْكِرْمَانِيُّ صَاحِبُ أَحْمَدَ وَلَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ هَكَذَا فِي الْمُنْتَقى
বর্ণনাকারী মা'ক্কিল ইবনু ইয়াসার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন চান্দ্রমাসের সতের তারিখ মঙ্গলবারে শিঙ্গা লাগানো গোটা বৎসরের রোগের জন্য চিকিৎসা। (ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ)-এর শাগরেদ হারব ইবনু ইসমা'ঈল আল কিরমানী বলেন : তবে এ হাদীসটির সানাদ নির্ভরযোগ্য নয়। মুনতাক্বা' কিতাবেও অনুরূপভাবে উল্লেখ রয়েছে।)
[১] মাওযূ‘ : ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৬৮৯৩, আল জামি‘উস্ সগীর ৬৫০৫, য‘ঈফুল জামি‘ ২৭৬০। হাদীসটি মাওযূ‘ হওয়ার কারণ, এর সনদে ‘‘সালাম ইবনু সুলায়ম আত্ ত্ববীল’’ নামের বর্ণনাকারী মাতরূক। আরও একজন বর্ণনাকারী ‘‘যায়দ আল আম্মি’’ নামের বর্ণনাকারী হাদীস জাল করত। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৫৫৭৫, ১২/১৫২ পৃঃ।