চিকিৎসা ও মন্ত্র

২৩/০. অধ্যায়ঃ

চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ

নিহায়াতে এসেছে, নাক্বী' হলো এমন পানীয় যা আঙ্গুর বা অন্যান্য হতে প্রস্তুত করা হয় যা পানিতে ভিজানো হয় পাকানো ছাড়া। আর খেজুর, আঙ্গুর, কিসমিস, মধু, গম ও যব ইত্যাদি ভিজিয়ে যে মিঠা শরবত প্রস্তুত করা হয় তা নাবীয। যেমন বলা হয়, আমি আঙ্গুর ও খেজুরকে নাবীয করেছি যখন পানিতে ভিজিয়ে রেখেছি যাতে নাবীয হয়। এ নাবীয অনেক উপকার বিশেষ করে শক্তি বৃদ্ধিতে।মীরাক (রহিমাহুল্লাহ) বলেন: এটা সর্বসম্মতক্রমে হালাল যতক্ষণ পর্যন্ত মিষ্টি থাকে আর নেশাগ্রস্ত অবস্থায় না পৌঁছে। কেননা রসূলুল্লাহ (সাঃ) বলেছেন: সব নেশাই হারাম । (মিরকাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ: الْعَسَلِ وَالْقُرْآنِ . رَوَاهُمَا ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَقَالَ: وَالصَّحِيحُ أَنَّ الْأَخِيرَ مَوْقُوفٌ عَلَى ابْنِ مَسْعُودٍ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিরাময়কারী দু'টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। তা হলো মধু এবং কুরআন। (ইবনু মাজাহ, আর বায়হাক্বী হাদীস দু'টি শু'আবুল ঈমানে বর্ণনা করেন এবং বলেন, এ শেষোক্ত হাদীসটি নবী (ﷺ)-এর বাণী নয়, বরং এটা ইবনু মাস্‘উদ (রাঃ) পর্যন্ত তথা মাওকূফ।)

[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩৪৫২, য‘ঈফাহ্ ১৫১৪, য‘ঈফুল জামি‘ ৩৭৬৫, হিলইয়াতুল আওলিয়া ৭/১৩৩, ইবনু আবূ শায়বাহ্ ৩০০১৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবূ ইসপদক’’ নামে একজন রাবী আছেন, যিনি হাদীস এলোমেলো করে ফেলতেন। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৪/২৩ পৃঃ, হাঃ ১৫১৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18