চিকিৎসা ও মন্ত্র

২৩/০. অধ্যায়ঃ

চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عِيسَى بْنِ حَمْزَةَ قَالَ: دَخَلْتُ عَلَى عبدِ الله بن عُكيم وَبِهِ حُمْرَةٌ فَقُلْتُ: أَلَا تُعَلِّقُ تَمِيمَةً؟ فَقَالَ: نَعُوذُ بِاللَّهِ مِنْ ذَلِكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِليهِ» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু 'উকায়ম (রাঃ)

একদিন আমি ‘আবদুল্লাহ ইবনু 'উকায়ম-এর নিকট গেলাম। দেখি তার শরীরে লাল ফোস্কা পড়ে আছে। আমি বললাম : আপনি তা'বীয ব্যবহার করবেন না? উত্তরে তিনি বললেন : “নাউযুবিল্লাহি মিন যালিক” তা হতে আল্লাহর কাছে পানাহ চাই। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি এটার জন্য কোন কিছু লটকায় তাকে তার প্রতি সোপর্দ করে দেয়া হয়।

[১] হাসান : আবূ দাঊদ (পাওয়া যায়নি), তিরমিযী ২০৭২, আহমাদ ১৮৮০৩, আল মুসতাদরাক ৭৫০৩, ‘বায়হাক্বী’র কুবরা ২০০৯৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৪৫৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৪৭৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18