চিকিৎসা ও মন্ত্র
২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن أُمِّ قَيْسٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «على مَ تَدْغَرْنَ أَوْلَادَكُنَّ بِهَذَا الْعِلَاقِ؟ عَلَيْكُنَّ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ يُسْعَطُ مِنَ الْعُذْرَةِ وَيُلَدُّ مِنْ ذَاتِ الْجنب»
বর্ণনাকারী উম্মু ক্বায়স (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেন তোমরা শিশু- সন্তানদের তালু দাবিয়ে এভাবে কষ্ট দিচ্ছ? অবশ্যই তোমরা এ রোগের জন্য (অর্থাৎ- আলজিহ্বা ফুলার জন্য) ঊদ হিন্দী (আগর কাঠ) ব্যবহার করো। কেননা এতে সাত রকম রোগের নিরাময় নিহিত আছে। তন্মধ্যে একটি হলো পাঁজরের ব্যথা। বাচ্চাদের আলজিহ্বা ফুলার ব্যথা হলে তা ঘষে পানির সাথে মিশিয়ে ফোঁটা ফোঁটা নাকের ভিতরে দেবে। আর পাঁজরের ব্যথা হলে মুখ দিয়ে খাওয়াতে হবে।
[১] সহীহ : বুখারী ৫৭১৩, মুসলিম (২২১৪)-৮৬, আহমাদ ২৬৯৯৭, আবূ দাঊদ ৩৮৭৭, ‘নাসায়ী’র কুবরা ৭৫৮৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৪৮৫, আস্ সুনানুস্ সুগরা ৩০৫৫, ‘বায়হাক্বী’র কুবরা ১৬১০৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৪৩৬, আল জামি‘উস্ সগীর ৭৪৬৫, সহীহুল জামি‘ ৪০১৮, ইবনু মাজাহ ৩৪৬২।