পোশাক-পরিচ্ছদ

২২/৪. অধ্যায়ঃ

ছবি সম্পর্কে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعنهُ أَن سُئِلَ عَنْ لَعِبِ الشَّطْرَنْجِ فَقَالَ: هِيَ مِنَ الْبَاطِلِ وَلَا يُحِبُّ اللَّهُ الْبَاطِلَ. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي شُعَبِ الْإِيمَانِ

বর্ণনাকারী আবূ মূসা আল আশ্'আরী (রাঃ)

উক্ত রাবী (ইবনু শিহাব যুহরী অথবা আবূ মূসা আল আশ্'আরী (রাঃ))-কে দাবা খেলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা বাতিল (অবৈধ) কাজ। আর আল্লাহ তা'আলা বাতিল কাজ পছন্দ করেন না।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৬৫১৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৪৬৭, মাওযূ‘আতুল আহাদীসি ওয়াল আসার আয্ য‘ঈফাহ্ ওয়াল মাওযূ‘আহ্ ১২/২০৮-২০৯ পৃঃ। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ইবরাহীম ইবনু ইসপদকব’’ নামের একজন বর্ণনাকারী, যার পরিচয় জানা যায়নি। দেখুন- মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী দিরাসাতুল ওয়া তাহক্বীক ওয়া তাখরীজ ও তা‘লীক মিন কিতাবিস্ সয়দি ইলা আখিরিল কিতাব, ডক্টরেট থিসিস, ছাত্র : মুহাম্মাদ ইবনু হুসায়ন আল হাযিমী, পৃঃ ১৩৬৬। জামিআতু উম্মিল কুরা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18