পাক-পবিত্রতা

৩/৫. অধ্যায়ঃ

গোসলের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَتِ الصَّلَاةُ خَمْسِيْنَ وَالْغُسْلُ مِنَ الْجَنَابَةِ سَبْعَ مَرَّاتٍ وَّغَسْلُ الْبَوْلِ مِنَ الثَّوْبِ سَبْعَ مَرَّاتٍ فَلَمْ يَزَلْ رَسُوْلُ اللهِ ﷺ يَسْاَلُ حَتّى جُعِلَتِ الصَّلَاةُ خَمْسًا وَغُسْلُ الْجَنَابَةِ مَرَّةً وَّغَسْلُ الثَّوْبِ مِنَ الْبَوْلِ مَرَّةً. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

প্রথমে সালাত ফরজ ছিল পঞ্চাশ ওয়াক্ত। পবিত্রতার গোসল ছিল সাতবার এবং প্রসাবের কাপড় ধোয়া ছিল সাতবার। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর দরবারে আবেদন করতে থাকেন, অবশেষে সালাত ফরয করা হয় পাঁচ ওয়াক্ত, পবিত্রতার গোসল ফরজ করা হয় একবার। এবং প্রসাব হতে কাপড় ধোয়া ফরয করা হয় একবার। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৪৭। কারণ এর সানাদে আইয়ূব বিন জাবির রয়েছে, যিনি ভিত্তিহীন হাদীস বর্ণনা করেন এবং আইয়ুব বিন উস্‌ম মতবিরোধপূর্ণ রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18