ঈমান (বিশ্বাস)

১/০. অধ্যায়ঃ

ঈমান (বিশ্বাস) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ ﷺ مَا الْإِيمَانُ؟ قَالَ : إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ. قَالَ يَا رَسُولَ اللهِ فَمَا الْإِثْمُ؟ قَالَ : إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ. رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)

জনৈক লোক রাসূলূল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! ঈমান কী? তিনি (ﷺ) বললেন, যখন তোমাকে নেক (সৎ) কাজ আনন্দ দিবে ও খারাপ (অসৎ) কাজ পীড়া দিবে, তখন তুমি মু’মিন। আবার সে লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! খারাপ (অসৎ) কাজ কি? উত্তরে তিনি (ﷺ) বললেন, যখন কোন কাজ করতে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্রেক করে (তখন মনে করবে এটা গুনাহের কাজ), তখন তা ছেড়ে দিবে। [১]

[১] সহীহ: আহমাদ ২১৬৬২, সহীহুত্ তারগীব ১৭৩৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18