পোশাক-পরিচ্ছদ
২২/৪. অধ্যায়ঃ
ছবি সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ تَعَالَى: وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ بِخلق كخلقي فلْيخلقوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা বলেছেন : আমার সৃষ্টির মতো করে যে ব্যক্তি (কোন প্রাণী) সৃষ্টি করতে যায়, তার চেয়ে বড় যালিম আর কে আছে? তারা একটি পিঁপড়া বা শস্যদানা কিংবা একটি যব সৃষ্টি করুক তো দেখি?
[১] সহীহ : বুখারী ৭৫৫৯, মুসলিম (২১১১)-১০১, মুসনাদে আবূ ইয়া‘লা ৬১০৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৪৯৬২, আহমাদ ৭১৬৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৫৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫২১১।