পোশাক-পরিচ্ছদ

২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن ثابتٍ قَالَ: سُئِلَ أَنَسٌ عَنْ خِضَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَوْ شِئْتَ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ قَالَ: وَلَمْ يَخْتَضِبْ زَادَ فِي رِوَايَةٍ: وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بحتا

বর্ণনাকারী আনাস (রাঃ)

আনাস (রাঃ)-কে নবী (ﷺ)-এর খিযাব লাগানো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বললেন : যদি আমি তাঁর মাথার সাদা চুলগুলো গুণে দেখতে চাইতাম, তবে অনায়াসে গুণতে পারতাম (অর্থাৎ- এমন অধিক পরিমাণে সাদা হয়নি)। তিনি বললেন : অতএব তিনি (ﷺ) খিযাব লাগাননি। অপর এক বর্ণনায় এ কথাটি বর্ধিত আছে যে, আবূ বাক্ (রাঃ) মেহেদী ও কাতাম ঘাস মিশ্রিত খিযাব লাগিয়েছেন। আর উমর (রাঃ) নিরেট মেহেদীর খিযাব লাগিয়েছেন।

[১] সহীহ : বুখারী ৫৮৯৮, মুসলিম (২৩৪১)-১০৩, আবূ দাঊদ ৪২০৯, শু‘আবুল ঈমান ৬৩৯৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫২১২, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৩৬৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18