পোশাক-পরিচ্ছদ

২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اكْتَحِلُوا بِالْإِثْمِدِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ» . وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَهُ مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا كُلَّ لَيْلَةٍ ثَلَاثَةً فِي هَذِهِ وَثَلَاثَةً فِي هَذِه. رَوَاهُ التِّرْمِذِيّ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : তোমরা ইসমিদ সুরমা লাগাও। কেননা তা দৃষ্টিশক্তি প্রখর করে এবং পলকের চুল অধিক জন্মায়। বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন : নবী (ﷺ)-এর একটি সুরমাদানি ছিল, তিনি প্রত্যেক রাত্রে তা হতে এ চোখে তিনবার, ঐ চোখে তিনবার সুরমার শলাকা লাগাতেন।

[১] সহীহ : তবে (وَزَعَمَ أَنَّ النَّبِىَّ ﷺ...) এই অংশটুকু ব্যতীত, তিরমিযী ১৭৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১০৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৩২৫, মুসনাদে আহমাদ ১৫৯০৬, সহীহুল জামি‘ ১১৯৭, আল জামি‘উস্ সগীর ২০৭৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18