পোশাক-পরিচ্ছদ

২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ كَرِيمَةَ بِنْتِ هَمَّامٍ: أَنَّ امْرَأَةً سَأَلَتْ عائشةَ عَنْ خِضَابِ الْحِنَّاءِ فَقَالَتْ: لَا بَأْسَ وَلَكِنِّي أَكْرَهُهُ كَانَ حَبِيبِي يَكْرَهُ رِيحَهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বর্ণনাকারী 'আয়িশাহ্ (রাঃ)

একদিন জনৈকা মহিলা মেহেদী দ্বারা (খিযাব ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করল। উত্তরে তিনি বললেন : তা ব্যবহারে কোন দোষ নেই, তবে আমি ব্যক্তিগতভাবে তা ব্যবহারকে পছন্দ করি না। কেননা আমার প্রিয় নবী (ﷺ) তার গন্ধ পছন্দ করতেন না।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪১৬৪, নাসায়ী ৫০৯০, য‘ঈফ সুনানুন্ নাসায়ী ৩৭৯, শু‘আবুল ঈমান ৬৪১৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ২৯৬৭, হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘কারীমাহ্ বিনতু হুমাম’’, তার এ হাদীসটি য‘ঈফ। দেখুন- শার্হু সুনান আবূ দাঊদ, আবুল মুহসিন ‘আববাদ ১/২ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18