পোশাক-পরিচ্ছদ
২২/২. অধ্যায়ঃ
পাদুকা সম্পর্কীয় বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِهِ فَلَا يَمْشِ فِي نَعْلٍ وَاحِدَةٍ حَتَّى يُصْلِحَ شِسْعَهُ وَلَا يَمْشِ فِي خُفٍّ وَاحِدٍ وَلَا يأكلْ بِشمَالِهِ وَلَا يجتبي بِالثَّوْبِ الْوَاحِدِ وَلَا يَلْتَحِفِ الصَّمَّاءَ» . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি কারো জুতার ফিতা ছিঁড়ে যায়, সে যেন একখানা জুতা পরে না চলে, যতক্ষণ না অপর জুতার ফিতা ঠিক করে নেয় এবং একখানা কাপড় দ্বারা ইত্তিবা অবস্থায় না বসে এবং এক কাপড়ে যেন গোটা শরীর জড়িয়ে না রাখে।
[১] সহীহ : মুসলিম (২০৯৯)-৭১, মুসনাদে আহমাদ ১৪১১৮, শু‘আবুল ঈমান ৬২৭৭, নাসায়ী ৫৩৬৯, আবূ দাঊদ ৪১৩৭, আল জামি‘উস্ সগীর ৪০৬, সহীহুল জামি‘ ৪০৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৭৪, মুসনাফ ‘আবদুর রায্যাক ২০২১৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৯৫৭।