পোশাক-পরিচ্ছদ

২২/১. অধ্যায়ঃ

আংটির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ فَقَالَ: «يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ؟» فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَمَا ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ. قَالَ: لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسلم

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখতে পেলেন। তখনই তিনি (ﷺ) তার হাত হতে তা খুলে ফেলে দিলেন এবং বললেন : তোমাদের কেউ কি জ্বলন্ত অঙ্গার নিয়ে নিজ হাতে রাখতে চায়? (এটা বলে) অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলে লোকেরা তাকে বলল, তুমি তোমার আংটিটি তুলে নাও এবং তা হতে (অন্য কোনভাবে) উপকৃত হও। তখন সে বলল, আল্লাহর কসম! আমি তা কখনো তুলে নেব না, যা স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ফেলে দিয়েছেন।

[১] সহীহ : মুসলিম (২০৯০)-৫২, সহীহ ইবনু হিব্বান ১৫, শু‘আবুল ঈমান ৬৩৩৪, আর মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২০০৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৩৮৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৬০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18