পোশাক-পরিচ্ছদ
২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن هلالِ بن عَامر عَن أَبِيه قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى يَخْطُبُ عَلَى بَغْلَةٍ وَعَلَيْهِ بُرْدٌ أَحْمَرُ وَعَلِيٌّ أَمَامَهُ يُعَبِّرُ عَنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ
বর্ণনাকারী 'আমির (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিনায় একটি খচ্চরের উপরে বসে খুতুবাহ্ (ভাষণ) দান করতে দেখেছি। সে সময় তাঁর গায়ে ছিল লাল বর্ণের চাদর, আর 'আলী (রাঃ) তাঁর সম্মুখে দাঁড়িয়ে লোকেদেরকে তাঁর বক্তব্য শুনাচ্ছিলেন (শুনার ব্যবস্থা করছিলেন)।
[১] সহীহ : আবূ দাঊদ ৪০৭৩, তাহক্বীক মুসনাদে আহমাদ ১৫৯৬২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৯৬, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৪০৯৪।